ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এশিয়ান গেমস কাবাডি: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়োৎসব

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
এশিয়ান গেমস কাবাডি: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়োৎসব

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দল।

জাপানের টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। প্রথমার্ধ শেষে ১৭-১৬ পয়েন্টে এক ধাপ এগিয়ে ছিল বাংলাদেশ।

বিরতির পরও লড়াই জমিয়ে তোলে দক্ষিণ কোরিয়া। তবে গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিকভাবে পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পায় ২২ পয়েন্ট, কোরিয়ার সংগ্রহ ১৯।

ম্যাচে আউট পয়েন্টে বাংলাদেশ ২৮-২৪ ব্যবধানে এগিয়ে ছিল। বোনাস পয়েন্টে কোরিয়া ৮-৬ ব্যবধানে এগিয়ে থাকলেও অলআউট পয়েন্টে বাংলাদেশ এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। সুপার ট্যাকল থেকে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে।

পুরুষ কাবাডির ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভারত, জাপান ও চীনা তাইপে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।

এবারের কাবাডি প্রতিযোগিতা ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa