ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ছাত্রকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটালো ছাত্রলীগ কর্মীরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   ৩২৩ বার পঠিত
ছাত্রকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটালো ছাত্রলীগ কর্মীরা

ফেসবুক মন্তব্যের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুজ্জামান আরিফকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ফেসবুকে একটি পোস্টের মন্তব্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ কে ‘অবমাননা করেছে’ অভিযোগ এনে তাকে মারধর করা হয়। পরে প্রক্টরিয়াল বডির নির্দেশনায় তাকে ইবি থানা পুলিশে সোপর্দ করা হয়। সোমবার ৭ই মার্চ রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে।

মন্তব্যের জেরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত আরিফকে ক্যাম্পাসের প্রধান ফটক এলাকায় ল্যাম্পপোস্টে খুঁটিতে দঁড়ি দিয়ে বেঁধে মারধর করেন বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা রাকিব হাসান এবং শাখা ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আরিফ। পরে রাত ১০টার দিকে সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন ও শরিফুল ইসলাম জুয়েল ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর আরিফকে ইবি থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে প্রক্টরের নির্দেশে তাকে ছেড়ে দেয়া হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, যে বিষয়ে অভিযোগ করা হয়েছে সেটি অভিযুক্তের ফোনে পাওয়া যায়নি। আমরা ফোনটি রেখে দিয়েছি। প্রযুক্তির সাহায্যে আরো যাচাই-বাছাই করবো।

এদিকে মঙ্গলবার অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে শাখা ছাত্রলীগকর্মীদের পক্ষ থেকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন শাখা ছাত্রলীগ নেতা রাকিব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa