ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর  মানববন্ধন

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
মৌলভীবাজারে মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর  মানববন্ধন

মৌলভীবাজারে সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মাদক কারবারি হিসেবে অভিযুক্ত মো. আরাফাত আলী ‘মনা’র বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) কোট রোড সড়কের (রঘুনন্দনপুর) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, মাওলানা মো ফয়সল আহমদ হেলালী, ইয়াসিন আহমদ,শাবুউদ্দিন আহমদ,আলমাছ মিয়া,সুরুক মিয়া,শফিক আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘মনা’ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজসহ সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধন শেষে অভিযুক্ত ‘মনা’র বক্তব্য তাৎক্ষণিকভাবে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
এর আগে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গত ৭ সেপ্টেম্বর লিখিত একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, গত ১ সেপ্টেম্বর কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আরাফাত আলী মনার বাড়িতে প্রবেশ করে। বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে তারা মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পান বলে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে প্রশাসনের লোকজন এলাকায় আসেন। অভিযোগে আরও বলা হয়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। অতীতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করলেও অদৃশ্য প্রভাবে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ ছাড়া স্থানীয় বাসিন্দা আশিক মিয়ার দুটি গরু চুরি করে জবাই করে একটি অংশ ফ্রিজে এবং অন্য অংশ পাশের নদীতে ফেলে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার-সালিশে শাস্তি ও জরিমানা করা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আরও বলেন, তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মানহানি ও অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa