ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গমের বস্তায় বোনের লাশ, ভাই আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   ১৪৬৩ বার পঠিত
গমের বস্তায় বোনের লাশ, ভাই আটক

ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে এক যুবক নিজের বোনকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, রাম আশিস নিশাদ (৩২) সোমবার সকালে তার ১৯ বছর বয়সী বোন নীলমকে হত্যা করে লাশ একটি ব্যাগে ভরেন। পরে সে ব্যাগটি মোটরসাইকেলের সঙ্গে বেঁধে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুশিনগরের আখখেতে ফেলে দেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ছিল জমি অধিগ্রহণের ক্ষতিপূরণকে কেন্দ্র করে পরিবারের মধ্যে বিরোধ। রাম আশিসের বাবা চিংকু নিশাদ সরকার থেকে জমি অধিগ্রহণের জন্য ছয় লাখ রুপি ক্ষতিপূরণ পেয়েছিলেন। তিনি ওই টাকা মেয়ের বিয়ের খরচের জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। রাম আশিস ক্ষিপ্ত হয়ে ওই অর্থের ভাগ চেয়েছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাম আশিস তার বোনকে কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করেন এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে একটি ব্যাগে ভরে মোটরসাইকেলে বেঁধে কুশিনগরের দিকে নিয়ে যান। পথে পুলিশের কাছে ব্যাগের বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, ‘এর মধ্যে গম আছে’। এরপর তিনি ব্যাগটি আখখেতে ফেলে যান।

সিসিটিভি ফুটেজে রামকে ব্যাগ নিয়ে যাচ্ছিলেন এমন দৃশ্য ধরা পড়ে। নীলমের বাবা প্রথমে ভাবেছিলেন মেয়ে ছটপূজার জন্য বাইরে গেছে। কিন্তু প্রতিবেশীরা সোমবার রামকে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হতে দেখায় পরিবারের সন্দেহ তৈরি হয় এবং তারা পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ প্রথমে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করে তদন্ত শুরু করে। মঙ্গলবার নীলমের পরিবার অফিসে অভিযোগ করলে রাম আশিসকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রথমে অজানা ভান করলেও পরে হত্যার বিষয়টি স্বীকার করেন। বুধবার রাতে আখখেত থেকে নীলমের লাশ উদ্ধার করা হয়।

নিহত নীলমের বিয়ে আগামী জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল। পরিবারের কাছে ক্ষতিপূরণ টাকা মেয়ের বিয়ের জন্য ব্যবহার করা নিয়ে রাম আশিসের ক্ষোভই হত্যাকাণ্ডের মূল কারণ বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa