ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে ৬১ রোগীর সফল ছানি অপারেশন

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে ৬১ রোগীর সফল ছানি অপারেশন

পার্বত্য খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের দৃষ্টিহীন ও ছানি পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনাজোনের বিশেষ ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় ৬১ জন সুবিধাবঞ্চিত পাহাড়ি রোগীর চোখে সফল অস্ত্রোপচারের মাধ্যমে বিনামূল্যে তাদের নতুন দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে।

​সেনাবাহিনী সূত্র জানায়, পাহাড়ের দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে সেখানকার সাধারণ মানুষের পক্ষে চট্টগ্রাম শহরে গিয়ে ব্যয়বহুল চিকিৎসার সুযোগ পাওয়া ছিল অসম্ভব। এই সংকট নিরসনে গত ১৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি থেকে ৮৪ জন ছানি রোগীকে চিকিৎসার জন্য সেনাবাহিনী চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠায়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ৬১ জনের চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

​খাগড়াছড়ি সদর সেনাজোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব জানান, স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষায় বাকি ২৩ রোগীর শরীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগসহ নানা শারীরিক জটিলতা ধরা পড়ায় তাদের অস্ত্রোপচার তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হয়। তবে তাদের ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শারীরিক সক্ষমতা অর্জিত হলে পরবর্তীতে তাদেরও বিনামূল্যে অস্ত্রোপচারের আওতায় আনা হবে। জোন কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে অন্তত ১৫০ জন সুবিধাবঞ্চিত রোগীকে এই সেবার আওতায় আনার।

​অস্ত্রোপচার শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে রোগীদের পুনর্মূল্যায়ন ও চক্ষু পরীক্ষা সম্পন্ন হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সুসজ্জিত ব্যবস্থাপনায় সব রোগীকে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দিয়ে খাগড়াছড়িতে ফেরত আনা হয়।

​বিনামূল্যে এই আধুনিক চিকিৎসা, যাতায়াত এবং খাদ্য সুবিধা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনেরা। তারা জানান, দরিদ্র ও দুর্গম এলাকায় বসবাসের ফলে পাহাড়ের মানুষের চোখ ভালো করার স্বপ্ন ছিল অলীক। সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ তাদের জীবনে নতুন আলোর বার্তা নিয়ে এসেছে।

​পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সেনাজোন সূত্রে জানানো হয়েছে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa