ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফেনীতে ডিএনসির অভিযান: বসতঘর থেকে গাঁজা, মদ ও বিয়ার উদ্ধার; গৃহকর্তা আমজাদ পলাতক

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
ফেনীতে ডিএনসির অভিযান: বসতঘর থেকে গাঁজা, মদ ও বিয়ার উদ্ধার; গৃহকর্তা আমজাদ পলাতক

​ফেনী সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানে ৩ কেজি গাঁজা, প্রায় সাড়ে ২২ লিটার বিদেশি মদ এবং ১৫ লিটার বিয়ার জব্ধ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চম্পট দিয়েছেন অভিযুক্ত মাদক কারবারি।

​ডিএনসি কার্যালয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে ফেনী মডেল থানাধীন মধ্য কাজিরবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তহসিলদার বাড়ি এলাকায় এক ঝটিকা অভিযান চালায় ডিএনসির একটি রেইডিং টিম। সেখানে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন ওরফে বিটুর (৫০) সাত কক্ষের সেমিপাকা বসতঘরে তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালে ঘরের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো ৩ কেজি গাঁজা, ৪৮ বোতল (২২.৫ লিটার) বিদেশি মদ এবং ৩০ ক্যান (১৫ লিটার) ‘গোল্ড ফ্লো’ বিয়ার উদ্ধার করেন কর্মকর্তারা। উদ্ধার করা মদের মধ্যে ১২ বোতল ৭৫০ মিলি এবং ৩৬ বোতল ৩৭৫ মিলি আকারের।

​অভিযুক্ত আমজাদ হোসেন কাজিরবাগ এলাকার গোলাম সরওয়ার ও রহিমা বেগমের ছেলে।

​ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, অভিযানের সময় উপস্থিত কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়েন আমজাদ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা জোরদার করা হয়েছে।

​এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। জেলাজুড়ে মাদকের এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa