ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাধবপুর যমুনা কোম্পানিতে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
মাধবপুর যমুনা কোম্পানিতে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২

হবিগঞ্জের মাধবপুরে যমুনা কোম্পানির ভেতরে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে (ব্রাস্ট) সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭-সেপ্টেম্বর)২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজুড়া এলাকায় যমুনা কোম্পানির কম্প্রেসার মেশিনের রুমে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি বেজুড়ায় অবস্থিত যমুনা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শরীফ (২২) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীয়া থানার বাবাইতারি গ্রামের ইমদাদুল হকের ছেলে সামিউল (৩০)। জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কোম্পানির কম্প্রেসার মেশিনের (ডায়ার) কাজ চলছিল। এ সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে সোহেল রানা, শরীফ ও সামিউল গুরুতর আহত হন। পরে কোম্পানির লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত শরীফ ও সামিউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরাতন ভবনের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে কম্প্রেসার মেশিন কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa