ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগেরহাটে বেইমান-মুনাফিকদের কারণে তিনটি আসন হারিয়েছি: আইনমন্ত্রী

আব্দুল্লাহ আল ইমরান  বাগেরহাট 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ৬৪ বার পঠিত
বাগেরহাটে বেইমান-মুনাফিকদের কারণে তিনটি আসন হারিয়েছি: আইনমন্ত্রী

বিএনপির আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তিনটি আসন আমরা হারিয়েছি কিছু বেইমান ও মুনাফিকের কারণে। তাদের দেখতে অবিকল মানুষের মতো এবং আচরণও বিএনপির মতো। তারা যদি মনে করেন, তাদের আমলনামা আমাদের কাছে নেই তাহলে ভুল করবেন।
১৫ সেপ্টেম্বর বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম, শালতলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছিলেন।
আইনমন্ত্রী বলেন, তিনটি আসন হারানোর পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কোনো ঘাটতি ছিল না, বেগম খালেদা জিয়ার শিক্ষার কোনো অভাব ছিল না এবং তারেক রহমানের নেতৃত্বের কোনো অযোগ্যতা ছিল না। কিছু নেতাকর্মীর বিশ্বাসঘাতকতার কারণে আসনগুলোতে পরাজয় হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতিতে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা দিনে বিএনপি ও রাতে জামায়াতের রাজনীতি করেছেন। তাদের অতীত কর্মকাণ্ড দলের কাছে অজানা নয় বলেও মন্তব্য করেন তিনি।
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে নেতাকর্মীদের জন্য একটি ‘টেস্ট পরীক্ষা’ হিসেবে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেখা যাবে কারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন এবং দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপস্থিত নেতাকর্মীদের অনেকেরই সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়র হওয়ার যোগ্যতা রয়েছে। তবে নির্বাচনে একজনই প্রার্থী হবেন। দলের নেতৃত্বের দায়িত্ব হলো সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে এমন একজনকে বেছে নেওয়া, যিনি ভোটের মাঠে জনগণের সমর্থন নিয়ে বিজয় নিশ্চিত করতে সক্ষম।
তিনি আরও বলেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করা, মামলা-হামলা ও কারাভোগের ইতিহাস একজন নেতার যোগ্যতার অংশ হতে পারে তবে নির্বাচনের মাঠে জনগণের কাছে গিয়ে তাদের সমর্থন অর্জন করাই মূল বিষয়। তাই দলীয় স্বার্থে যোগ্য প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।
দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী মান্নান ভূঁইয়া ও ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক অবস্থানের উদাহরণ দেন। তার দাবি, দলীয় বিশ্বাসঘাতকতার মাধ্যমে কেউ শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে লাভবান হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগ রয়েছে। তার দাবি, অসংখ্য নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৭০০ সহযোদ্ধাকে গুম করা হয়েছিল। এছাড়া ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ‘গায়েবি’ মামলা দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।
সবশেষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, দলের আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa