ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাড়ে ৫ হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩৩২ বার পঠিত
সাড়ে ৫ হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

২০১৯ সালে ৫ হাজার ৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। এদের মধ্যে ৮৮৯ জন শিশু এবং ১২৮ জন নারী রয়েছেন। ফিলিস্তিনের কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে। ওই মানবাধিকার গোষ্ঠীর মধ্যে রয়েছে ফিলিস্তিনি প্রিজনারস সোসাইটিসহ ফিলিস্তিনি বন্দী বিষয়ক কয়েকটি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল বাহিনী প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের গ্রেপ্তার করেছে। সংক্ষিপ্ত তদন্তের পর কেউ কেউ মুক্তি পেয়েছেন এবং বেশিরভাগকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে ৫০ জন নারী এবং ২০০ শিশু রয়েছে। এছাড়া বিনা বিচারে বা অভিযোগ ছাড়াই ‘প্রশাসনিক আটক’ বন্দীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ৭০০ এরও বেশি ফিলিস্তিনি বিভিন্ন অসুখে ভুগছেন। তাদের মধ্যে দশ জন ক্যান্সারে আক্রান্ত এবং ২০০ জন দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন।

যৌথ ওই বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালে ফিলিস্তিনিদের ওপর একচেটিয়া গ্রেপ্তার চালিয়েছে ইসরায়েল। গ্রেপ্তারের সময় এবং পরে আটককৃতদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এছাড়া সঠিক চিকিৎসার অভাবে এবং ইচ্ছাকৃতভাবে চিকিৎসায় অবহেলা করার কারণে ইসরায়েলের কারাগারে পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa