ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাঁচজন বাংলাদেশি বন্দী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৩০ নভেম্বর ২০২০   ৩১০ বার পঠিত
পাঁচজন বাংলাদেশি বন্দী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে ৯ মাস ধরে পাঁচজন বাংলাদেশি বন্দী আছেন। তাদের সঙ্গে আছেন আরও ১৫ জন। ১৩ জন ভারতীয় নাগরিকও আছেন এ বন্দিদের মধ্যে। বন্দী বাংলাদেশিরা নাবিক বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারির শুরুতে ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে ৩টি জাহাজের ২০ জন নাবিক ইয়েমেনের উপকূলে থামলে হুতি বিদ্রোহীরা তাদের বন্দী করেন।

ভারতের নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস রোববার(২৯নভেম্বর) তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়; মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু পন্ডিচেরি ও উত্তর প্রদেশ মিলিয়ে মোট ১৩ নাগরিক বন্দী আছেন হুতিদের হাতে। ২০ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি, দুজন মিশরীয়। বাংলাদেশিসহ এই বন্দীদের পাঁচতলা হোটেলের চারটি রুমে রাখা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে ইয়েমেনে বাংলাদেশের নাবিক আটকে পড়ার বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানান।(সূত্রঃ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস)

গৃহযুদ্ধের পাশাপাশি সৌদি আরবের সীমান্তে দেশটির বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। বিভিন্ন সময়ে বিদেশি নাগরিকদের বন্দি করে মুক্তিপণ আদায় করে তারা। যাদের বন্দী করা হয়েছে, তাদের কাছ থেকেও মুক্তিপণ আদায় করতে পারে বলে ধারণা করছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa