ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জানালেন অমিত শাহ

ছয় মাসের মধ্যে অমুসলিম বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ১২৯ বার পঠিত
ছয় মাসের মধ্যে অমুসলিম বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।

অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে নির্যাতনের কারণে ভারতে আসা যোগ্য হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ছয় মাসের মধ্যে তাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, এসব শরণার্থীকে সম্মান ও মর্যাদার সঙ্গে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সিএএর আওতায় নাগরিকত্বের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে আবেদন যাচাই-বাছাই এবং নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

২০১৯ সালে ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয় এবং ২০২৪ সালে এর বিধিমালা কার্যকর করা হয়। আইনটির আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানদের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে আবেদনকারীদের ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করা থাকতে হবে।

শিলিগুড়ির অনুষ্ঠানে অমিত শাহ সিএএ বাস্তবায়নে কেন্দ্রের অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপরো গুরুত্বারোপ করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa