ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৩০

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৩০

রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে ৭৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যার দুটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত দুটি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা রয়েছে। তবে এ সময়ে ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে অপমৃত্যুর ঘটনা ঘটেছে চারটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৮৭ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলার ১১৪ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১৫ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বার্মিজ চাকু, ১০১ গ্রাম হেরোইন, ২৮১ পিস ইয়াবা, ১০ বোতল বিদেশি মদ, ২১১ পিস ট্যাপেন্টাডল এবং ৫০ গ্রাম গাঁজা। তবে এ সময়ে কোনো চোরাচালানি পণ্য উদ্ধার হয়নি।

অন্যদিকে, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৩ জন পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে পুলিশি সেবা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০১ জনে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa