ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত 

 প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার শহরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ করে এম. সাইফুর রহমান সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, জেলা বিএনপির সদস্য বকসি মিছবাউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; নগরবাসীকেও নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি সবাইকে সচেতনভাবে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa