ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নারীদের মর্যাদা ও আইনি অধিকার রক্ষায় বদ্ধপরিকর সরকার: রিজভী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
নারীদের মর্যাদা ও আইনি অধিকার রক্ষায় বদ্ধপরিকর সরকার: রিজভী

নারীদের মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সমাজ থেকে সব ধরনের অপকর্ম দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, নুসরাত ও তনু হত্যার মতো ঘটনা এখন নেই—এটিকে সরকারের সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি। সরকারের কর্মকাণ্ড সফল করতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান রিজভী।

নারীদের শিক্ষার মাধ্যমে আলোকিত হয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন থেকে একটি র‍্যালি বের করে জাতীয়তাবাদী মহিলা দল।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa