ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হাসিনা সরকারের শতাধিক চুক্তি পর্যালোচনায়: স্বার্থবিরোধী হলে বাতিলের ইঙ্গিত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
হাসিনা সরকারের শতাধিক চুক্তি পর্যালোচনায়: স্বার্থবিরোধী হলে বাতিলের ইঙ্গিত

শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। দেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি পাওয়া গেলে তা বাতিল বা প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো চুক্তি বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দরের উদাহরণ দিয়ে তিনি বলেন, আগের সরকারের সময়ে এমন কিছু ব্যবস্থা ও চুক্তি করা হয়েছিল, যেখানে কোনো বন্ধুদেশের জাহাজকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ ছিল। দেশের স্বার্থবিরোধী এ ধরনের চুক্তি ও ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোর বিষয়েও ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করেন চিফ হুইপ।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে আগের সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি মার্কিন ডলার ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার। দেশের অর্থনীতির স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংসদের তৃতীয় অধিবেশন সম্পর্কে চিফ হুইপ বলেন, নয় কার্যদিবসের এ অধিবেশনে ছয়টি বিল পাস হয়েছে। সংসদ সদস্যদের ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া ১২৪টি নোটিশের ওপর আলোচনা এবং ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa