ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চুল পড়া বন্ধ করতে ভেষজ চা

লাইফস্টাইল ডেস্ক
রবিবার, ২৯ নভেম্বর ২০২০   ৪৫২ বার পঠিত
চুল পড়া বন্ধ করতে ভেষজ চা

নারী-পুরুষ সবাই চুলপড়া সমস্যায় ভোগেন। অতিরিক্ত চুল পড়া সত্যিই চিন্তার বিষয়। চুল পড়তে পড়তে অনেকের মাথায় টাক পড়ে যায়। নানা কারণেই চুলে সমস্যা দেখা দেয়। এ সমস্যা থেকে রেহাই পাওয়ার আগে চুল পড়ার কারণ জানতে হবে।

চুল রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে গেলে নিয়মিত মাথার তালুতে তেল দিতে পারেন। এতে উপকার পাবেন। এ ছাড়া চুল পড়া বন্ধ করতে খেতে পারেন ভেষজ চা।

জবা ফুলের চা সপ্তাহে দুই থেকে তিনবার পান করুন। এটি যেমন চুলের বৃদ্ধি বাড়াবে, তেমনই বন্ধ করবে চুল পড়া।

যেভাবে তৈরি করবেন জবা ফুলের চা–

দেড় লিটার পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে তিনটি জবা ফুল দিয়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ৬-৭ মিনিট রাখুন। লালচে রঙ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন।

কয়েক টুকরো আদা কুচি ছেড়ে দিন। লেবুর রস ও চিনি দিন প্রয়োজনমতো। একটি গ্রিন টি ব্যাগ দিয়ে নেড়ে পরিবেশন করুন। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa