ঢাকা
০৫ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন

বিনোদন ডেস্ক
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   ১২৩ বার পঠিত
লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন

দীর্ঘ সাত বছর পর আবারও জমকালো আয়োজনে ফিরেছে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’। এবারের আসরে বিজয়ের মুকুট উঠেছে রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায়।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই চূড়ান্ত পর্ব ছিল চোখ ধাঁধানো। বিজয়ী বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ির চাবি, যা ছিল এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার।

পাশাপাশি, তিনি পাচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।

প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তাঁর প্রাপ্তি পাঁচ লাখ টাকার চেক।

আর দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম, যিনি পেয়েছেন তিন লাখ টাকা।

শুধু এখানেই শেষ নয়, প্রতিযোগিতার বিজয়ী ও সেরা প্রতিযোগীদের জন্য আরো বড় সুযোগের দুয়ার খুলে যাচ্ছে। নির্মাতা শিহাব শাহীন তাঁদের নিয়ে একটি ওয়েব চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন, যা নতুনদের জন্য শোবিজে শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে।

এবারের আসরে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং রায়হান রাফী। তাঁদের দিকনির্দেশনায় প্রতিযোগীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরো শাণিত করেছেন।

এবারের আসরে চূড়ান্ত পর্ব সঞ্চালনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধনসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা।

উল্লেখ্য, ২০০৫ সালে শুরু হওয়া ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতা ২০১৮ সালের পর বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে ফিরে এসেছে এটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us