ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   ২০৩ বার পঠিত
শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বিপাশা গুহঠাকুরতা (১৯৬৬-২০২২) স্মরণে ২০২৪ সাল থেকে প্রবর্তন করা হয়েছে স্মৃতি পুরস্কার। এ বছর পুরস্কারটি পেতে যাচ্ছেন ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সঙ্গীতশিল্পী আশিক সরকার।

সম্প্রতি প্রনস পর্ষদের এক সভায় শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার-২০২৬-এর জন্যে আশিক সরকারকে মনোনীত করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন শিল্পী রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক শিল্পী পারভীন সুলতানা, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী মাহমুদুল হাসান, সহ-সভাপতি প্রকৌশলী দিলীপ গুহঠাকুরতা, গানবন্ধু গোলাম ফারুক, সহ-সভাপতি শহীদুল হক, সাংগঠনিক সম্পাদক রফিক সুলায়মান, শিল্পী তাপসী রায়, শিল্পী বদরুন্নেসা ডালিয়া প্রমুখ।

প্রনস পরিবারের পক্ষ থেকে শিল্পীকে অভিনন্দন। উল্লেখ্য এর আগে এই পুরস্কার লাভ করেছেন শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া এবং শিল্পী-স্বরলিপিকার ড. পরিতোষ মণ্ডল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa