ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঘাবড়ে যাওয়া সেনাদেরকে পুনরুজ্জীবিত করতে মরিয়া চীন

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০   ৩০৩ বার পঠিত
ঘাবড়ে যাওয়া সেনাদেরকে পুনরুজ্জীবিত করতে মরিয়া চীন

বিশ্বজুড়ে নানা কারণে এখন বেশ চাপে রয়েছে চীন। তবুও চীনের অবস্থা এমন যে, ‘ভাঙব কিন্তু মচকাবো না।’ করোনাভাইরাসের জেরে সারা বিশ্ব থেকে প্রবল চাপ সত্ত্বেও একদিকে যেমন এলএসিতে ভারতের সঙ্গে উত্তেজনাময় সম্পর্ক বজায় রাখছে। একইভাবে তাইওয়ানের সঙ্গেও ঘটেছে চীনের সম্পর্কের অবনতি।

অন্যদিকে এমন অবস্থায় আমেরিকা তাইওয়ানকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তা নিয়ে আপত্তি তুলেছে চীন। আর এসবের মধ্যে নিজেদের ঘাবড়ে যাওয়া সেনাদেরকে পুনরুজ্জীবিত করতে মরিয়া চীন।

প্রকৃতপক্ষে মাস দুয়েক আগে গ্যালভান উপত্যকায় ভারতীয় সেনাদের মুখোমুখি হয় চীনা বাহিনী। এ ঘটনায় নিজের শক্তি বাড়াতে চীন ক্রমাগত ভারতের উত্তর সীমান্তে তার সেনাবাহিনী বাড়িয়ে চলছে ও সেনাবাহিনীর মনোবল গড়ে তোলার মরিয়া চেষ্টা করে চলেছে।

শি জিনপিং চীনা সেনাদের উদ্দেশে বলেছেন, মাথা ও উদ্দিপনা যুদ্ধের জন্য ব্যবহার করতে হবে। ১৩ অক্টোবর গুয়াংডং প্রদেশে তিনি সেনা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানেই এই তথ্য তিনি দিয়েছেন বলে খবর। সংবাদসংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চাওঝাও শহরের মেরিন কর্পসেও পরিদর্শন করেন শি জিনপিং। সেখানে তিনি চীনা সেনাদের বলেন হাই অ্যালার্টে থাকতে। দেশের প্রতি একনিষ্ঠ ভরসার যোগ্য হয়ে প্রত্যেক চীনা সেনাকে লড়তে হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa