ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মধ্যরাতে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: গরু ফেলে চম্পট দিল চোরাকারবারিরা

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
মধ্যরাতে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: গরু ফেলে চম্পট দিল চোরাকারবারিরা

​খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো পৃথক দুটি অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তসংলগ্ন কয়লারমুখ ও ছোটফরিংঙা এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

​বিজিবি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কয়লারমুখ বিওপির একটি ক্ষিপ্র টহলদল হাতিমারা টিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আনা ৩টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

​এর কিছুক্ষণ পর, রাত আনুমানিক ২টার দিকে ছোটফরিংঙা বিওপির অন্য একটি দল সীমান্তসংলগ্ন কৌশলী স্থানে অবস্থান নেয়। ভারতীয় সীমান্ত অতিক্রম করে গরু নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাথে থাকা গরুগুলো রেখেই দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে আরও ৪টি গরু উদ্ধার করে বিজিবি টহলদল।

​রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীমান্তজুড়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন জিরো-টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa