ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এ সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ৪০৮ বার পঠিত
এ সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহ

কমে গেছে বৃষ্টি, মেঘও কেটে যাচ্ছে। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকায় সূর্যের দেখা মিলেছে। রাজধানী ও বাইরে শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ ও আগামীকাল তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। চলতি সপ্তাহের শেষে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার সকাল পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে ৮১ মিলিমিটার। এছাড়া দেশের প্রায় সব বিভাগে কমবেশি বৃষ্টি হয়েছে। ঢাকায় ১৮, ময়মনসিংহে ৮, চট্টগ্রামে ৪৮, সিলেটে ১২, রাজশাহীতে ৪, রংপুরে ২, খুলনায় ২৫ এবং বরিশালে ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘আজকের মধ্যে বৃষ্টি আরও কমে যাবে। ঢাকার মতো কাল দেশের অন্য অঞ্চলেও সূর্য দেখা যেতে পারে। কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার কারণে নেমে যাবে তাপমাত্রা। আজই এক থেকে তিন ডিগ্রি নামতে পারে। আগামীকাল আরও কমবে। চলতি সপ্তাহের শেষে একটি শৈত্যপ্রবাহ আসছে। সেটি মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে।’

এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ১৭, ময়মনসিংহে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ১৭ দশমিক ২, সিলেটে ১৭, রাজশাহীতে ১৩ দশমিক ১, রংপুরে ১৪ দশমিক ৫, খুলনায় ১৬ দশমিক ৮ এবং বরিশালে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেটের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa