ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আমিরুলের জোড়া গোল: ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
আমিরুলের জোড়া গোল: ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ‘এ’ পুলের ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রোমান সরকারের দল।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আমিরুল ইসলাম। অন্য গোলটি করেন রাসেল মাহমুদ জিমি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা বাংলাদেশ ১১ মিনিটে এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল। প্রথম কোয়ার্টার শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। ফলে বিরতিতে এক গোলের লিড ধরে রাখে লাল-সবুজের দল।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৩৭ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান ৩-০ করেন জিমি।

চতুর্থ কোয়ার্টারে ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ইন্দোনেশিয়ার হয়ে একটি গোল শোধ করেন আল আরধ আওলিয়া। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ‘এ’ পুলে নিজেদের অবস্থান আরও শক্ত করল রোমান সরকারের দল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa