ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ আজ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   ২৫ বার পঠিত
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। ভাষণে বাংলাদেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তন, যুব ও নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যুও তাঁর বক্তব্যে উঠে আসতে পারে।

সাধারণ পরিষদের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এবারের সফরে অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa