ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফেনী সীমান্তে বিজিবির অভিযান: দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি-কাপড় ও কাভার্ডভ্যান জব্দ

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
ফেনী সীমান্তে বিজিবির অভিযান: দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি-কাপড় ও কাভার্ডভ্যান জব্দ

​​ফেনীর সীমান্তবর্তী এলাকা ফুলগাজী ও ছাগলনাইয়ায় পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকারও বেশি মূল্যের চোরাই ভারতীয় পোশাক এবং একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাফল্যজনক অভিযানের তথ্য নিশ্চিত করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।

​বিজিবি সূত্রের খবর, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে বুধবার ফুলগাজী ও ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্টে কৌশলগত বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারীদের আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন আকর্ষণীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

​জব্দ করা মালামাল ও গাড়ি সম্পর্কে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

​তিনি আরও বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ আটক এবং সামগ্রিক সীমান্ত নিরাপত্তা নিচ্ছিত করতে বিজিবির প্রতিটি সদস্য ২৪ ঘণ্টা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের রাজস্ব সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে আমাদের এ ধরনের বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa