ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ১৪২ বার পঠিত
আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষিত

 

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে নির্ধারিত অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত করার পর নতুন এ সূচি প্রকাশ করা হলো।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদায় অনুষ্ঠান শুরু হবে। ৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই অনুষ্ঠিত হবে মূল জানাজা।

জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা উপলক্ষে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬ জুলাই সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

তেহরানের আনুষ্ঠানিকতা শেষে ৭ জুলাই খামেনির মরদেহ নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। সেখানে সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। পরে ৯ জুলাই তাঁর জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তেহরানে অনুষ্ঠিত প্রধান জানাজা ও বিদায় অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa