ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেট খাদিমনগরে রাস্তার বেহাল দশা : দুর্ভোগ চরমে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩৩৭ বার পঠিত
সিলেট খাদিমনগরে রাস্তার বেহাল দশা : দুর্ভোগ চরমে

‘সিলেটের ৪নং খাদিমপাড়া ইউনিয়ন, ১নং ওয়ার্ড, সৈয়দপুর, জাহানপুর,মোহাম্মদপুর,আলুরতল,বিভিন্ন স্থানে কার্পেটিং (পিচ) উঠে গিয়ে রাস্তার বেহাল দশা । চরম দুর্ভোগে আছেন এলাকাবাসী। প্রতিনি ঘটছে ছোট বড় দূর্ঘটনা এসব রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করায় খানাখন্দ আরও বাড়ছে।

৪নং খাদিমপাড়া ইউনিয়ন , ১নং ওয়ার্ড রিক্সাচালক মফিজল হক বলেন, রাস্তার বেহাল দশার কারণে রিক্সা চালিয়ে শান্তি পাই না। সময় বেশি লাগে, আর প্রায় প্রতি সপ্তাহেই রিক্সা ঠিকঠাক করতে হয়। এর পেছনেই অনেক টাকা ব্যয় হয়।
জানা যায়, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন , ১নং ওয়ার্ড সৈয়দপুর, জাহান পুর, মোহাম্মদপুর,আলুরতল, রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। ১কিলোমিটার রাস্তার মধ্যে পুরো রাস্তা চলাচলের অনুপযোগী। সৈয়দপুর, জাহান পুর, মোহাম্মদপুর,আলুরতল, কয়েক হাজার মানুষ চলাচল করেন । সি.এন.জি অটোরিকশা, রিক্সা-ভ্যানযোগে এক কিলোমিটার রাস্তা যেতে লাগে প্রায় ১০ থেকে ১৫ মিনিট। প্রায় ১ বছরেরও বেশি সময় থেকে রাস্তাটির এই বেহাল দশা হলেও রাস্তাটি মেরামতে নেওয়া হয়নি কোন উদ্যোগ।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা। নিয়মিত সংস্কার না করায় রাস্তাগুলোর এমন অবস্থা হয়েছে,রোগী ও বয়স্ক মানুষদের নিয়ে এসব রাস্তায় চলাচল করতে আমাদের বেশি সমস্যায় পড়তে হয়
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সড়কগুলোতে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa