ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটের দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা বাড়িতে সন্ত্রাসী হামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৪৫ বার পঠিত
সিলেটের দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা বাড়িতে সন্ত্রাসী হামলা

সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া-দেউয়াছর এলাকায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মৃত মইনুদ্দিনের ছেলে ও যুবদল নেতা জসিমের বাড়িতে একদল দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, রাতের নীরবতার মধ্যে হঠাৎ করে এ হামলার ঘটনা ঘটে।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে হামলায় যুবদল নেতা জসীম উদ্দীন আহত হয়েছেন বলে জানা গেছে এবং বাসার গেইট ও দরজা সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় যুবদল নেতা জসিম উদ্দিন ৯৯৯ কল দিলে, শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে অনেক সময় পরে উপস্থিত হন।

হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa