ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তুরস্কে তুষারধসে ২৪ ঘণ্টায় নিহত বেড়ে ৪১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২৭৬ বার পঠিত
তুরস্কে তুষারধসে ২৪ ঘণ্টায় নিহত বেড়ে ৪১

তুরস্কে তুষারধসে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। আহত হয়েছেন আরো ৮৪ জন। মঙ্গল ও বুধবার ইরানের সঙ্গে তুরস্কের সীমান্ত সংলগ্ন পাহাড়ি অঞ্চলে এ দুর্যোগ ঘটেছে। তুষারধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এমনটা জানিয়েছে তুরস্কের জাতীয় প্রাকৃতিক বিপর্যয় ও সংকট ডিরেক্টরেট (এএফএডি)।

খবরে বলা হয়, প্রথম তুষারধস হয় মঙ্গলবার। ভ্যান প্রদেশের এক পাহাড়ি রাস্তায় নেমে আসে বরফের স্তুপ। এর নিচে চাপা পড়ে এক মিনিবাস ও তুষার পরিষ্কারকারী একটি যান। নিহত হন পাঁচ জন।

আহত হন আরো আট জন। এ ঘটনায় নিখোঁজদের উদ্ধার করতে ৩০০ জরুরি সেবাদানকারী মোতায়েন করা হয়। বুধবার সেখানে ফের তুষারধস হলে প্রাণ হারান উদ্ধারকারীদের অনেকে। ২৪ ঘণ্টার মাঝে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়ায়। বৃহস্পতিবার সকালে তা ৪১ জনে পৌঁছেছে।
ভ্যান প্রদেশের গভর্নর মেহমেত এমিন বিলমেজ জানান, পুলিশকর্মী, দমকলকর্মী ও স্বেচ্ছাসেবী সহ অনেকে দ্বিতীয় ধসে প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

এএফএডি জানিয়েছ, দ্বিতীয় তুষারধসের পর ঘটনাস্থলে উদ্ধারকাজে ১৮০ সদস্যের একটি দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতে দুটি মোবাইল ঘাঁটি স্থাপন করা হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, দ্বিতীয় তুষারধসের পর সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় একটি তুষারধস হতে পারে সেখানে। তবে বৃহস্পতিবার ফের উদ্ধারকাজ শুরু হয়।
এদিকে ইউরোনিউজ জানিয়েছে, পরিবেশ প্রতিক’লে থাকায় উদ্ধারকাজ সুষ্ঠুভাবে চালানো কঠিন হয়ে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa