ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত ডা. জোহেব আল হাসনাঈন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   ২৬২৯ বার পঠিত
আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত ডা. জোহেব আল হাসনাঈন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত হয়েছেন ডাক্তার জোহেব আল হাসনাঈন। আ. সা. ডি. ক- ০২৭০/২০২৫ স্মারক মূলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা বিষয়টি নিশ্চিৎ করেছেন।

ডা: জোহেব আল হাসনাইন আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার। ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্তাধিকারী ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ও একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা ফারজানা খানম দম্পতির বড় ছেলে। উল্লেখ্য ডাক্তার জোহেব আল হাসনাঈন এর পিতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী।

আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত করায় কলেজ পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার জোহেব আল হাসনাঈন। একই সাথে কলেজের সাথে সংশ্লিষ্ট সকলের চিকিৎসা সেবা নিশ্চিৎ করার পাশাপাশি নিজ উপজেলার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা প্রদান করতে পারে এই জন্য তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa