ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হবে, গোপন চুক্তি নেই: হুমায়ুন কবির

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   ৪৩ বার পঠিত
চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হবে, গোপন চুক্তি নেই: হুমায়ুন কবির

দেশের চাহিদা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে কোনো গোপনীয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, রুট বাড়ানোর জন্য আরও বিমান কেনা হবে। কাউকে সন্তুষ্ট করার জন্য বিমান কেনা হয়নি। একই সঙ্গে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারপ্রধানরা সাধারণত দুই দিন অবস্থান করলেও প্রধানমন্ত্রী চার দিন নিউইয়র্কে ছিলেন। এ সময়ে তিনি প্রায় ৩০টি বৈঠকে অংশ নিয়েছেন বলে জানান তিনি।

জাতিসংঘে প্রধানমন্ত্রী দলীয় বক্তব্য দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছেন। এসব বিষয়কে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত করে দেখার আগে বিষয়গুলো যথাযথভাবে বোঝা ও শোনা প্রয়োজন।

লিখিত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। নতুন সরকারের জন্য এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানেরও প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।

তিনি বলেন, এর মধ্য দিয়ে একই পরিবারের দুই প্রজন্মের তিনজন প্রধানমন্ত্রীর জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের ইতিহাস তৈরি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানান হুমায়ুন কবির। এর মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে। সফরটি নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে।

বিভিন্ন সভা ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি সমর্থন জানিয়েছেন বলেও দাবি করেন হুমায়ুন কবির।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa