ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দেশে আইসিটি খাতে নতুন দিগন্তের সূচনা; ঐতিহাসিক সংস্কারের সুফল পেতে যাচ্ছেন নতুন উদ্যোক্তারা 

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   ৩৬ বার পঠিত
দেশে আইসিটি খাতে নতুন দিগন্তের সূচনা; ঐতিহাসিক সংস্কারের সুফল পেতে যাচ্ছেন নতুন উদ্যোক্তারা 

বাংলাদেশের সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং দেশীয় আইসিটি খাতের বিকাশে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (Nationalist ICT Forum – NICTF) -এর দীর্ঘদিনের গবেষণা, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও সুপারিশের একটি বড় অংশ সম্প্রতি জারিকৃত ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে আইনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক প্রণীত এই অধ্যাদেশটি ইতিমধ্যে সরকারি গেজেটে (অতিরিক্ত সংখ্যা) প্রকাশিত হয়েছে।

​NICTF-এর মতে, এই অধ্যাদেশটি কেবল একটি সাধারণ আইনি সংশোধন নয়; এটি দেশের মেধাবী নবীন আইসিটি প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। পূর্বে কেবল পুরনো অভিজ্ঞতার কঠিন শর্তের কারণে নতুন উদ্যোক্তারা সরকারি কাজ থেকে বঞ্চিত হতেন, যা বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি এবং সরকারি অর্থের অপচয় বাড়াত। এই সংস্কার বাজারে বড় প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট ভেঙে নতুন উদ্যোক্তাদের জন্য অবাধ ও উন্মুক্ত সুযোগ তৈরি করবে।

এতে ​দেশীয় প্রযুক্তির বিকাশ ও কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে উৎপাদিত পণ্য ও আইসিটি সেবাকে অগ্রাধিকার দেওয়া এবং কিছু ক্ষেত্রে দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে। এবং নারী, ক্ষুদ্র উদ্যোক্তা ও বঞ্চিতদের জন্য শর্ত শিথিল করা হয়েছে। বিশেষত, গত ২০ বছরে বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও অনুকূল পরিবেশের অভাবে কাজ না পাওয়া ব্যক্তিদের “সুযোগবঞ্চিত ব্যক্তি” হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।

​সরকারি ক্রয় ব্যবস্থাকে প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক করতে NICTF-এর ১২ সদস্যের ‘PPR Reform Working Group’ নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে। তাঁদের এই তথ্যভিত্তিক নীতি-গবেষণার ফলেই আজকের এই অর্জন। এই ​ওয়ার্কিং গ্রুপের সদস্যরা হলেন- রাফেল কবির, আব্দুর রাজ্জাক রুপম, মোঃ মামুন অর রশিদ, মিজানুর রহমান, মো: আনোয়ার সাদাত, ইলিয়াস মোল্লাহ, আবু সালেহ মোহাম্মদ জুবায়ের আলম, মোঃ ফারাবী, মাহতাবুর রহমান, সানাউল করিম, সজিব বড়ুয়া এবং মিরন খান।

এছাড়াও ​এক যৌথ বার্তায় NICTF জানায়, “এই অর্জন আমাদের প্রযুক্তি সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইসিটি খাতের জন্য একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ক্রয় ব্যবস্থা নিশ্চিত করতে আমাদের লড়াই অব্যাহত থাকবে। বিশেষ করে ওয়ার্কিং গ্রুপের সদস্যদের অসামান্য অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

উল্লেখ্য, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (NICTF) হলো বাংলাদেশের আইসিটি খাতের পেশাজীবী, গবেষক ও উদ্যোক্তাদের একটি বিশেষায়িত নীতিনির্ধারণী প্ল্যাটফর্ম, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন। বিএনপির রূপকল্পের সঙ্গে সংগতি রেখে দেশের আইসিটি পলিসি, ডিজিটাল গভর্নেন্স, সেমিকন্ডাক্টর শিল্প এবং ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় বুদ্ধিবৃত্তিক পরামর্শ ও নীতিগত সংস্কারে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa