ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যের উত্তাপ দেশের জ্বালানি বাজারে: বাধ্য হয়েই তেলের দাম বাড়াল সরকার- জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
মধ্যপ্রাচ্যের উত্তাপ দেশের জ্বালানি বাজারে: বাধ্য হয়েই তেলের দাম বাড়াল সরকার- জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।

এদিকে জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বাড়ছে। পাশাপাশি জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হওয়ায় বেকারত্বও বাড়ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে আরও চাপ তৈরি করবে বলে দাবি করেছে সংগঠনটি।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।

নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেশে জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa