ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দেশেই মিলছে আধুনিক সুযোগ-সুবিধা, কমছে বিদেশ যাওয়ার প্রবণতা: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
দেশেই মিলছে আধুনিক সুযোগ-সুবিধা, কমছে বিদেশ যাওয়ার প্রবণতা: সমাজকল্যাণমন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোগীদের সেবায় যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারলে স্বাস্থ্যখাতে উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা এবং চিকিৎসা খাতে নানা উদ্যোগ নিয়েছে। এছাড়াও স্বাস্থ্যের উন্নয়নে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত বাজেটকে যথাযথ ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে কার্ডিয়াক রোগের সংখ্যা বাড়ছে। বর্তমান সময়ে বাস্তবতায় হার্টের বিভিন্ন চেকআপ করাতে এখন আর বাইরে যেতে হয় না। দেশের সার্জন এবং প্রফেসরদের কাজে লাগাতে হবে। মূলত, ১৯৮১ সালের ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ওপেন-হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। ঐতিহাসিক সেই দিনটি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ ৪৫ বছর পূর্ণ করলো।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa