ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শনিবার সিলেট নগরীতে ৬১৪১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ৪০৩ বার পঠিত
শনিবার সিলেট নগরীতে ৬১৪১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিলেট নগরীতে ৬১ হাজার ৪১৭ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আগামী শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দিনভর নগর এলাকার ২৭টি ওয়ার্ডে ২৪৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়াতে ৪৯৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নগর ভবনে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুর রহমান।

তিনি বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মধ্যে নীল রংয়ের ক্যাপসুল কানাডা থেকে আমদানিকৃত এবং লাল রংয়েরটি রেনেটার তৈরি। ক্যাপসুলগুলো গুণগত মানের দিক নিয়ে কোনো প্রশ্ন নেই।

সিসিকের তথ্য মতে, নগরের ২৭টি ওয়ার্ডে ৫ লাখ ৭৩ হাজার ৬৩৪ জন সংখ্যার বিপরীতে ৯-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩১০ জন। এরমধ্যে ১৬ জন প্রতিবন্ধী শিশু, বাকিরা স্বাভাবিক। ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৫৫ হাজার ১০৭ জন। এসব শিশুর মধ্যে ১০৪ জন প্রতিবন্দী। এদিন টিকাদান কার্যক্রম পরিদর্শন করবেন ৫৪ জন সুপারভাইজার।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়কর রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় জানানো হয়, নগরের স্থায়ী টিকাদান কেন্দ্র একটি। নিয়মিত ৩৪টি, অস্থায়ী ১০১টি, অতিরিক্ত ৭৭ এবং ভ্রাম্যমাণ ৩৪টি টিকাদান কেন্দ্রে কর্মসূচি পালন করা হবে। আগামী শনিবার সকাল ৮টায় নগরের মির্জাজাঙ্গাল এসএসকেএস ক্লিনিকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র আরিফুল হক চৌধুরী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa