ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পেঁয়াজ বোঝাই ট্রাকও লুঠ!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯   ৪৪৭ বার পঠিত
পেঁয়াজ বোঝাই ট্রাকও লুঠ!

ভারতের ট্রাক থামিয়ে সাড়ে তিন লক্ষ টাকার পেঁয়াজ লুঠ করল দুষ্কৃতীরা। ট্রাকের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ করা হয় মোট পাঁচ টন পেঁয়াজ। মোট ছ-জন সশস্ত্র দুষ্কৃতী এই ডাকাতির ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে।

বিহারের কৈমুর জেলায় মোহানিয়া থানার অন্তর্গত এলাকায় পুরনো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ওপর বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
লুঠ করা হয় মোট ১০২ বস্তা ভর্তি পেঁয়াজ। এক একটি বস্তায় ৫০কেজি করে পেঁয়াজ ছিল। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০০-১২০ টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ। উত্তরপ্রদেশের কৌশাম্বির বাসিন্দা দেশ রাজ ট্রাক নিয়ে বিহারে এসেছিলেন।

তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রাক লুঠ করে তাঁকে নিয়ে চার ঘণ্টা এদিক-ওদিক ঘোরে দুষ্কৃতীরা। তারপর শুনশান একটি জায়গায় তাঁকে নামিয়ে দিয়ে চলে যায় ডাকাতরা। দেশ রাজের খালি ট্রাকটির খোঁজ পাওয়া গিয়েছে। অপরাধীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa