ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

২৫ জানুয়ারি থেকে শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   ২৭২ বার পঠিত
২৫ জানুয়ারি থেকে শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

আগামী ২৫ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা করা হবে। এই অপরাধের সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা তিন মাসের কারাদণ্ড বলে জানিয়েছে পুলিশ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর নির্দিষ্ট কিছু এলাকা এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করে এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটারে (স্কলাসটিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) ওই আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

একই সাথে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটরা বিশেষ মোবাইল কোর্টও পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa