ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হৃদরোগের ঝুঁকি কমাবে শুকনো মরিচ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৪৫৪ বার পঠিত
হৃদরোগের ঝুঁকি কমাবে শুকনো মরিচ

সাধারণত কাঁচামরিচের পাশাপাশি শুকনো মরিচেরও ব্যবহার করা হয়ে থাকে রান্নায়। তবে এ দুই ধরনের মরিচ আমরা খেলেও এর গুণাগুণ সম্পর্কে অনেকেই জানি না। ভিটামিন ‘সি’সমৃদ্ধ এই সবজি শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি’র ঘাটতি দূর করে। এ ছাড়া বিভিন্ন রোগের প্রকোপ কমায়।
সাম্প্রতিক এক গবেষণা বলছে, কাঁচামরিচের মতো শুকনো মরিচেরও রয়েছে অনেক গুণ। নিয়মিত শুকনো মরিচ খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শুকনো মরিচ দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া শরীরের জন্য ভালো।
গবেষকরা বলছেন, যেহেতু এটি শরীর ও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তাই প্রতিদিনের খাবার তালিকায় শুকনো মরিচ রাখা উচিত।
এ সংক্রান্ত তথ্য প্রকাশের আগে গবেষকরা ইতালিতে বসবাসকারী প্রায় ২৩ হাজার লোকের ওপর আট বছর ধরে একটি গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত চারবার শুকনো মরিচ খেয়েছেন তাদের হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি ৪০ শতাংশ এবং স্ট্রোকে মারা যাওয়ার ঝুঁকি ৫০ শতাংশ কমে গেছে।
গবেষকরা বলছেন, স্বাস্থ্যকর নিরামিষ বা অন্য ধরনের খাবারের সঙ্গে শুকনো মরিচ খেলে স্বাস্থ্য বেশি সুরক্ষিত থাকবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa