ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিনথেটিক মোজা, পায়ে দুর্গন্ধ বাড়ায়

স্বাস্থ্য ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ৪৮৮ বার পঠিত
সিনথেটিক মোজা, পায়ে দুর্গন্ধ বাড়ায়

জুতা তো পরতেই হয়। শীতকালে তা আরও জরুরি। ঠান্ডা থেকে পা সুরক্ষিত রাখতে পারে জুতা ও মোজা। অনেকেই নিজের ব্যক্তিত্ব ও আভিজাত্য প্রকাশের জন্য জুতা ব্যবহার করে থাকেন। মূলত ধুলাবালি, ময়লা এবং রোগজীবাণু থেকে পায়ের সার্বক্ষণিক রক্ষা পাওয়ার জন্য জুতার ব্যবহার।মৌসুমের সঙ্গে পরিবর্তিত হয় জুতার ব্যবহার। তবে জুতা–মোজা ব্যবহারের পর সেসবে দুর্গন্ধ হয় অনেক ক্ষেত্রেই। আর তা থেকে যায় পায়েও।

শুধু রুচিসম্মত আধুনিক জুতা ও মোজা পায়ে জড়ালেই চলবে না, সচেতন থাকতে হবে পা থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধের হাত থেকে বাঁচতেও। অনেক জায়গায় জুতা খুলে প্রবেশ করতে হয়। দুর্গন্ধ হলে তখন মুখোমুখি হতে হয় বিব্রতকর এক পরিস্থিতির।

 

 

 

মোজা ব্যবহারের ফলে পায়ে দুর্গন্ধ হতেই পারে। আবার যাঁরা মোজা ছাড়া জুতা পরেন, তাঁরাও এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক এস এম বখতিয়ার কামাল জানিয়েছেন, সাধারণত যাঁদের পা ঘামার প্রবণতা থাকে, দুর্গন্ধ ছড়ায় তাঁদের পা থেকে। ঘামে ভেজা স্যাঁতসেঁতে পায়ে ব্যাকটেরিয়ার বিস্তার দ্রুত হয়। সময় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দুর্গন্ধও। মোজা পরার আগে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে নিতে পারেন।

বাড়ি ফিরে লবণ মেশানো কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখতে পারেন। স্ক্র্যাব করে মৃত কোষগুলো সরিয়ে ফেললেও দুর্গন্ধ কমবে। এক জোড়া জুতা প্রতিদিন না পরে জুতা বদল করে পরলেও কিছুটা সমাধান মিলতে পারে। মোজা সাবানপানিতে ধুয়ে ফেলার পর কড়া রোদে শুকিয়ে নেওয়া উচিত। জুতা বদ্ধ জায়গায় না রেখে আলো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখা উচিত। দীর্ঘ সময় জুতা বা মোজা না পরে থেকে মাঝেমধ্যে জুতা খুলে পায়ের পাতায় বাতাস লাগালে দুর্গন্ধ হওয়ার শঙ্কা কমবে। যাঁদের অনেকক্ষণ জুতা পায়ে দিয়ে থাকতে হয় তাঁদের ফিতা আলগা করে বেঁধে রাখা উচিত যাতে সুযোগ পেলেই খুলে ফেলা যায় ও দ্রুত পায়ে ঢুকিয়ে নেওয়া যায়। আজকাল বাজারে পায়ের দুর্গন্ধ এড়ানোর সুগন্ধি পাওয়া যায়। সেগুলোও ব্যবহার করতে পারেন। পায়ের প্রতি যত্নবান হলে দুর্গন্ধ সহজেই এড়ানো যায়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa