ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নাগরপুরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃআব্দুল্লাহ খিজির,টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
নাগরপুরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

নাগরপুরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
‘যুব-ঐক্য-প্রগতি, রাখিব চারপাশ পরিষ্কার’ এই স্লোগানকে সামনে রেখে নাগরপুর উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ, রাস্তা-ঘাট ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, যুবদলের সদস্য শামছুল, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তারস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখার আহ্বান জানানো হয়।
পরে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa