ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সারাদেশে ১৮৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   ৪৮০ বার পঠিত
সারাদেশে ১৮৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১৮৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সবাই পাস করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতবারের চেয়ে এ বছর পাশের হার ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। গত বছর এই হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন। আর দুই স্তরে পাস করেছে মোট ২২ লাখ ৭৮ হাজার ২৭১ জন পরীক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

চলতি বছরের ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। এতে অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেন। এরপর শিক্ষামন্ত্রী দীপু মনির সংবাদ সম্মেলনের পরই প্রকাশ পায় পরীক্ষার ফল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa