ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   ১৩৩ বার পঠিত
শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম দিনেশ চন্দ্র সরকার ( ৬০) তিনি মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১ টার দিকে চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলো। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে৷ মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারণে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়। লোকটিকে যখন নিয়ে আসা হয় তখন তার পরিচয় পাওয়া যায় নি। পরবর্তী রেলওয়ে পুলিশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ প্রচার করা হলে লোকটির পরিচয় পাওয়া যায়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa