ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গোয়াইনঘাটে ওসি’র দিকনির্দেশনায়  ২১৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

রুবেল আহমেদ,গোয়াইনঘাট (সিলেট)

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
গোয়াইনঘাটে ওসি’র দিকনির্দেশনায়  ২১৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও একটি পিকআপ গাড়ি জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গোয়াইনঘাট থানার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ সাকিনের দিঘীরপাড় এলাকার জালাল মুহরীর বাড়ির সামনে ইটসলিং রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) ফায়াজ উদ্দিনের নেতৃত্বে এএসআই (নিঃ) প্রদীপ কুমার দাসসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিকআপ গাড়িসহ ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে।
পরবর্তীতে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ হারুন সিকদার (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মোঃ সিরাজের ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুক বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। মাদক পরিবহন, বিক্রি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলাটি গোয়াইনঘাট থানার মামলা নং-২৫, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa