ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিশুদের পরীক্ষা ভীতি দূর হয়েছে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   ৩৩৬ বার পঠিত
শিশুদের পরীক্ষা ভীতি দূর হয়েছে প্রধানমন্ত্রী

পিইসি ও জেএসসি পরীক্ষার মাধ্যমে শিশুদের পরীক্ষা ভীতি দূর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবনে এ কথা বলেন তিনি। এসময় মাধ্যমিক ও প্রাথমিক শিশুদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি একান্তভাবে প্রয়োজন। ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে শহীদদের সেই রক্ত ব্যর্থ হতে দেয়া যাবে না “
সমাজে কোনও বৈষম্য রাখা যাবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা ভবিষ্যৎ নাগরিক তাদের শিক্ষা প্রশিক্ষণের মধ্য দিয়ে সুনাগরিক তৈরি করতে হবে।”, না থাকে।”শিশুদের মানসিক চাপ তৈরি না করে খেলাধুলার মাধ্যমে আগ্রহী করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ফলাফল হস্তান্তর শেষে প্রাথমিক ও মাধ্যমিক এর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন। এরপর মাধ্যমিকের ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে দশটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa