ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র’‘ইরাক ত্যাগের পথ খুঁজছে

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ৩৭৯ বার পঠিত
যুক্তরাষ্ট্র’‘ইরাক ত্যাগের পথ খুঁজছে

ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার পর উদ্ভুত পরিস্থিতিতে সম্মানজনক উপায়ে ইরাক থেকে সেনা প্রত্যাহারের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রেস টিভির এক টকশোতে এ মন্তব্য করেন সিরিয়ায় নিযুক্ত ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত পিটার ফোর্ড। ইরাক থেকে মার্কিন সেনা হটাতে এরইমধ্যে একটি প্রস্তাব পাস হয়েছে ইরাকের সংসদে। অন্যদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে শুক্রবার রাজধানী বাগদাদে শিয়া আলেম মুক্তাদা আল সাদরের ডাকে অন্তত ২৫ লাখ মানুষের বিক্ষোভ-সমাবেশ হয়েছে।প্রেস টিভিতে পিটার ফোর্ড বলেন, ইরাকের জাতীয় সংসদে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস করা হয়েছে। মার্কিন সরকার সবসময় গণতন্ত্রের কথা বলে থাকে এবং যেসব দেশে সত্যিকারের সংসদ নেই তাদের সমালোচনা করে থাকে। সে ক্ষেত্রে ইরাকের সংসদে পাস হওয়া এই প্রস্তাবকে তারা লংঘন করতে পারবে না। যদি তারা ইরাকি সংসদের প্রস্তাবকে উপেক্ষা করে তাহলে প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রকেই অপমান করবে।পিটার ফোর্ড আরো বলেন, ইরাকের বেশিরভাগ মানুষ মার্কিন সেনাদের উপস্থিতি দেখতে চায় না। এটা তাদের জন্য অসম্মানের ব্যাপার। আমার মনে হয়, তারা এখন মুখ রক্ষার চেষ্টা করছে এবং সম্মান বাঁচিয়ে ইরাক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ট্রাম্প ভিয়েতনামের মতো ইরাকে রাজনৈতিকভাবে অপমানিত হতে চান না।জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার বিষয়ে তিনি বলেন, এটা খুবই অন্যায় হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa