ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনার এক বছর, স্বজনদের চোখে শোকের স্মৃতি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ১০৪ বার পঠিত
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনার এক বছর, স্বজনদের চোখে শোকের স্মৃতি

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই)। দিনটি সামনে রেখে নিহতদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও স্মরণসভার আয়োজন করেছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

সোমবার সকালে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। একই সময়ে প্রতিষ্ঠানটির ১৬টি শাখাতেও দোয়া ও স্মরণসভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান বলেন, হারিয়ে যাওয়া সহপাঠীদের স্মরণ করতে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

তিনি জানান, দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার দুর্ঘটনাস্থল সবার জন্য উন্মুক্ত রাখা হবে। সেখানে স্কাউট ও রোভার সদস্যরা গার্ড অব অনার দেবেন, নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে, এক মিনিট নীরবতা পালন ও দোয়ার আয়োজন থাকবে। পাশাপাশি নিহতদের ছবি, সহপাঠীদের লেখা স্মৃতিচারণা ও বিভিন্ন বার্তা প্রদর্শন করা হবে। এ আয়োজনে অভিভাবকরাও অংশ নেবেন।

স্মরণসভায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সূর্য সময় বিশ্বাস গত বছরের দুর্ঘটনার স্মৃতিচারণ করে। সে জানায়, যুদ্ধবিমান বিধ্বস্তের পর সে ও তার সহপাঠীরা একটি কক্ষে আটকা পড়েছিল। চারদিকে আগুন, ধোঁয়া ও আহত শিক্ষার্থীদের আর্তনাদে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে শিক্ষকদের সহায়তায় উদ্ধারকারীদের মাধ্যমে তারা নিরাপদে বের হয়ে আসে।

নিহত সহপাঠীদের স্মরণ করে সূর্য সময় বিশ্বাস বলেন, সে কখনো তাদের ভুলতে পারবে না।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জন ছিলেন শিক্ষার্থী। এ ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন। দুর্ঘটনায় আহত অনেকেই এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa