ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মমতাকে ভারত ছাড়তে বললেন দিলীপ ঘোষ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৩৩৮ বার পঠিত
মমতাকে ভারত ছাড়তে বললেন দিলীপ ঘোষ

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, বিক্ষোভ, মিছিলের পাল্টা মিছিলে অব্যাহত ছিল কলকাতার নাগরিক তরজা। সেই আবহেই রবিবার উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় দলীয় জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঝাঁঝালো সুরে বলেন, ‘রাজ্যে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে। দিদিমণির সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। পুলিশ একটা লাঠিও চালায়নি। দিদিমণিকে বলছি, আপনাদের যখন সন্ত্রাসবাদীদের জন্য অত দরদ, তাহলে আপনি ওপারে চলে যান।”

পাশাপাশি এদিন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থেকে মমতার ‘শক্তিশালী বিরোধী জোট গঠন’ নিয়ে তীর্যক কটাক্ষ করে দিলীপের বক্তব্য, “আমাদের মুখ্যমন্ত্রীর যেদিকে দৃষ্টি পড়ে সেদিকেই সাফ হয়ে যায়। কর্নাটকের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন তাঁর আশীর্বাদ পেয়ে সরকার এক বছরও টেকেনি। সেই কারণে উদ্ধব ঠাকরে আর ডাকেননি ওনাকে। এখানে ডেকেছে, গিয়েছেন, তাঁর মানে এ সরকারের কপালেও কষ্ট আছে।”

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa