ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিবেক বিক্রি হয়ে গেছে?

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০   ৩৩০ বার পঠিত
বিবেক বিক্রি হয়ে গেছে?

নিজের ভেতরের আর্তচিৎকারটা নিজেকে বধ করছে। মানুষ অমানুষের তফাৎটা খুঁজতে বড্ড কষ্ট হচ্ছে। মধ্যযুগীয় দেশ নয় বাংলাদেশ। কিন্তু বর্তমান সময়ের কার্যকলাপে মানুষের অসহায়ত্ব ছাড়া আর কিছু চোখে পড়ে না। ক্ষমতার ছত্র ছায়ায় যারা অন্যায় করছে তাদের কাছে কি রাজনৈতিক বিবেক বিক্রি হয়ে গেছে? কোন মোহে মুখে কুলুপ এঁটে অন্যায়কে সহ্য করা হচ্ছে? এসব প্রশ্নের উত্তর কে দিবে কার কাছে করবে তা জানে না জনগণ।

দেশটাকে স্বপ্নপুরী মনে করে বিলাসী ভাবনাতে বিভোর আছে দেশের ক্ষমতাবান রাজনীতিবিদরা। আর তাদের অনুসারীরা সে ক্ষমতার দাপটে সমাজকে নষ্ট করছে অনৈতিক কার্যকলাপের মাধ্যমে। অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না – এ কথাটা ভুলে গেলে চলবে না।

নোয়াখালীর এখলাসপুরের ঘটনায় মানুষ আজ দোষীদের ক্রসফায়ার চাইছে। কিন্তু একটা ক্রসফায়ার এ সমাজকে বদলে দিবে না। আর ক্রস ফায়ার কোন আইনি সমাধান নয়। অপরাধীরা কতটা ক্ষমতাধর হলে ঘটনার ৩২ দিন পর ভিডিও ভাইরাল করার সাহস পায় তা একবার ভাবুন। তাদের এ ক্ষমতার উৎস কি তার সন্ধান করার সময় এসেছে। কোন রাজনৈতিক তর্ক বির্তকের অবকাশ এখানে নেই।

বাংলাদেশ নামের এ দেশটি স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে সমাজকে নিরাপত্তা দিতে না পারলে তার দায় নিতে হবে সরকার, প্রশাসন, আইন ও বিচার বিভাগকে। এ কোন দেশে মানুষের বাস, যেখানে সারা গ্রামের মানুষের কোন একজন ব্যক্তি ৩২ দিনে যেতে পারেনি থানায় অন্যায়ের বিচার চাইতে। দেলেয়ার বাহিনী কতটা ক্ষমতাবান হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় তা অনুমেয়। আর সেখানকার পুলিশ প্রশাসন ঘটনাটি জানতেই পারেনি তা সত্যি হতবাক করার মত বিষয়। স্থানীয় চেয়ারম্যান মেম্বার তারা কি দায়িত্ব পালন করেছে এমন ঘটনা নিয়ে।

সাধারণ মানুষ ক্ষমতার উল্লাস ও দাম্ভিকতাকে ভয় পায়। তাই নিজের নিরাপত্তা নিয়েই চিন্তিত হয়। আর সে কারণে অন্যায়কে সহে যাচ্ছে। যা সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে ক্রমশ। মানুষ এখন প্রতিবাদ করতে ভুলে গেছে। এতে করে নিজে ভালো থাকার এ ভাবনাতে কেবল বিবেকের অপমৃত্যু হয়। অন্য দিকে রাষ্ট্রযন্ত্রের দুর্বলতাগুলো ঘটনা প্রবাহে প্রকাশিত হয় সমাজের অন্যায় কাজের বিচারের ব্যর্থতার মাধ্যমে।

সুতরাং এ বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালো রাখতে হলে ক্ষমতার মোহে আবিষ্ট না হয়ে, বিবেকে জাগ্রত করতে হবে। অন্যথায় মানুষের নিরাপত্তাহীনতার দায়ভার সকল আদর্শকে প্রশ্নবিদ্ধ করবে।

লেখক: কলামিস্ট।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa