ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মো. হারুন উর রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৩৫ বার পঠিত
ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন, পূজা-অর্চনা, উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে এ আয়োজন করা হয়।

সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মন্দিরে সমবেত হয়ে কীর্তন ও পূজা-অর্চনায় অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

শোভাযাত্রা শেষে শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পুরোহিতরা।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa