ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, তবে এ সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘তারিখ বা মাস নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে সফর হবে—এ বিষয়ে নিশ্চিত। তাড়াহুড়ো করে কোনো পক্ষেরই লাভ নেই। যথাযথ প্রস্তুতি নিশ্চিত করা প্রয়োজন।’

ঢাকা-দিল্লি সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে সেগুলোর সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। সম্পর্ক এগিয়ে নিতে ভারত ‘শতভাগ’ কাজ করবে বলেও জানান।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। শীর্ষ বৈঠকের আগে কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টিও নিশ্চিত করা জরুরি।

সোহরাওয়ার্দী উদ্যানে মুর‍্যাল প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, সেখানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। বিষয়টি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa