ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চলে গেলেন সাবেক এমপি ফজিলাতুন্নেসা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩৫৮ বার পঠিত
চলে গেলেন সাবেক এমপি ফজিলাতুন্নেসা

সাবেক সাংসদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই। চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৯ বছর। ফজিলাতুন্নেসা বাপ্পী শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। আইসিইউ-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক বাপ্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গুরুতর অসুস্থ হলে ফজিলাতুন্নেসা বাপ্পীকে বঙ্গবন্ধু মেডিকেলের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শ্বাসকষ্টের জন্য তাকে ভ্যানটিলেশন দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পী সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুব মহিলা লীগের নেত্রী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa